Tuesday, March 17, 2026

যোগীরাজ্যে ব্রিজ থেকে গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে মৃতদেহ, প্রকাশ্যে শিউরে ওঠার মতো ভিডিও

Date:

Share post:

গঙ্গায় ভাসছে সারি সারি মৃতদেহ(dead body) বুকে ভয় ধরিয়ে দেওয়া সেই ছবিটা আগেই দেখেছি গোটা দেশ। জানিয়ে একে অপরের ওপর দোষারোপ করব চলেছে এবার শিউরে ওঠার মতো সেই দৃশ্য ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। রীতিমত ভাইরাল হয়ে যাওয়া যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ব্রিজের ওপর থেকে করোনায়(Corona) মৃতের দেহ ছুড়ে গঙ্গায় ফেলে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে এত কড়াকড়ি নিয়মকানুন তবে কি শুধুই খাতায়-কলমে?

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুরের(Balarampur)। ভাইরাল হয়ে যাওয়া ভয়াবহ ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির মাঝে দুজন ব্যক্তি প্লাস্টিকে জড়ানো একটি মৃতদেহ ব্রিজ থেকে নিচে গঙ্গায় ফেলে দিচ্ছেন। মৃতদেহটি প্লাস্টিকে জড়ানো। যারা দেহটি ফেলে দিচ্ছে তাদের মধ্যে একজন পিপিই কিট পরে রয়েছে। যার ফলে সন্দেহ করা হচ্ছে মৃতদেহটি করোনা আক্রান্ত কোনও ব্যক্তির। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বলরামপুর এর মুখ্য মেডিকেল অফিসার ভিবি সিং বলেন, ‘গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তিনদিন বাদে তাঁর মৃত্যু হয়। যার পর নিয়মমাফিক কোভিড প্রোটোকল মেনে বাড়ির লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, আত্মীয়রাই মৃতদেহ নদীর জলে ছুঁড়ে ফেলেছেন। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:হোটেল, হাসপাতালের যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্যাকেজে ‘না’, সাফ জানাল কেন্দ্র

উল্লেখ্য, সম্প্রতি গঙ্গায় শয়ে শয়ে মৃতদেহ ভেসে যাওয়ার ছবি দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল বিহার ও উত্তরপ্রদেশের দিকে। এরপরই পরিস্থিতি মোকাবিলা করতে কড়া নির্দেশিকা জারি করা হয় দুই রাজ্যের সরকারের তরফে। তবে সে নির্দেশিকা যে খাতায়-কলমে বন্দী এবং উত্তরপ্রদেশে করোনায় মৃতের দেহ যে এখনো অবলীলায় গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এই ভিডিও তারই প্রমাণ দেয়।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...