Monday, April 6, 2026

লকেটের পর বিজেপির এই নেতা ফেরালেন কেন্দ্রীয় নিরাপত্তা

Date:

Share post:

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পথেই হাঁটলেন মিহির গোস্বামী। কেন্দ্রীয় নিরাপত্তা ফেরালেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ,বিধানসভা নির্বাচনের পর দলের কর্মীদের নিরাপত্তা নেই। এই কারণ দেখিয়ে মিহির নিজের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার করলেন। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তিনি লিখিত আবেদন জানিয়েছেন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘যিনি ঘরের বাইরেই যান না, তিনি নিরাপত্তারক্ষী নিয়ে কী করবেন! মিহির গোস্বামী কখনও মানুষের পাশেই ছিলেন না। বিপদে-আপদে তাঁকে পাওয়া যায় না।’

মিহির গোস্বামী বলেন, ‘দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন।’ তাঁর অভিযোগ, ‘নাটাবাড়ি কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ার পরেও দলের কর্মীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, মারধরের ঘটনা চলছেই। থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। উল্টে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে।’ এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, ‘বিজেপি সন্ত্রাসের নাটক করছে নাটাবাড়িতে।’

আরও পড়ুন-‘আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই’, যথারীতি বিস্ফোরক মদন মিত্র

গত সোমবারই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছাড়ার আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছিলেন বিজেপি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় তিনি নিজের জন্য নিরাপত্তা চান না।

Pp

Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...