Wednesday, June 24, 2026

কর জমা দেওয়া আরও সহজ করতে নতুন পোর্টাল চালু করল আয়কর বিভাগ

Date:

Share post:

আয়কর জমা দেওয়া এখন আরও সহজ।অতিমারি আবহে আয়কর দাতাদের সুবিদার্থে ই-ফাইলিং পোর্টাল চালু করতে চলেছে আয়কর বিভাগ। আগামী মাসের ৭ তারিখ এই পোর্টাল চালু হবে বলে জানানো হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্বোধনের প্রস্তুতি এবং মাইগ্রেশন কার্যক্রমের জন্য আয়কর বিভাগের বর্তমান পোর্টালটি করদাতাদের পাশাপাশি অন্যান্য বহিরাগত স্টেকহোল্ডারদের জন্য ৬ দিন বন্ধ থাকবে।
নতুন এই পোর্টালটিতে দ্রুত রিফান্ড পাবেন করদাতারা।থাকবে বেশ কিছু সুযোগ-সুবিধাও। এমনকি এবার থেকে করদাতারা নিজেরাই ড্যাশবোর্ডে দেখতে পাবেন তাঁদের ফাইল পেন্ডিং আছে কিনা। মোবাইল বা ল্যাপটপ, দুটোতেই সমানভাবে কাজ করবে এই পোর্টাল। আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, সিস্টেমে বদল আনতে নতুন পোর্টালটি চালু করা হবে। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, নতুন পোর্টালটি অনেক বেশি সুবিধাজনক। এতে একাধিক সুবিধা পাবেন আয়করদাতা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ২০২০-২১ সালের ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়কালও বাড়ানো হয়েছে। সরকার। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

Pp

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...