Wednesday, June 24, 2026

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ, কমল মৃত্যুহারও

Date:

Share post:

স্বস্তি দিয়ে দেশে ক্রমশ কমছে করোনার দৈনিক সংক্রমণ। শনিবার গত ৪৮ দিনে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন ছিল। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন, যা ৬ সপ্তাহে সবথেকে কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে লকডাউনের জেরে অধিকাংশ রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী।
কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জনের। দেশে মোট করোনা সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮.১৩ শতাংশ রয়েছে।
অন্যদিকে আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।

Pp

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...