Wednesday, June 24, 2026

বাজারে আসছে ওয়াটারপ্রুফ ১০০ টাকার নোট

Date:

Share post:

ঝড়-জল-বৃষ্টি-ঘামে পকেটে থাকা নোট ভিজে যায়। নষ্ট হয়ে যায়। আর চিন্তা নেই। মুশকিল আসান করছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এবার নতুন ওয়াটারপ্রুফ (Water Proof) ১০০ টাকার (100 Ruppes) নোট বাজারে নিয়ে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই নোটটি সম্পর্কে বলা হয়েছে, এটি পুরনো ১০০ টাকার নোটের মতো হলেও ভার্নিশের প্রলেপ লাগানোয় এটি আরও চকচকে হবে। পাশাপাশি এই নোটটি হবে আরও মজবুত ও টেকসই। যা ছিঁড়বে না, জলে ভিজে নষ্টও হয়ে যাবে না।

তবে এই নোটের বেগুনি রং বা গান্ধীজির ছবিতে কোনও পরিবর্তন হচ্ছে না। ট্রায়াল হিসেবে ১ কোটি টাকা মূল্যের ১০০ টাকার এই নতুন নোট প্রথমে বাজারে আনা হবে বলেই জানিয়েছে আরবিআই। এরপর ধীরে ধীরে বাজার থেকে পুরনো ১০০টাকার নোটগুলিকে তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রচেষ্টা সফল হলে আগামিদিনে সব অঙ্কের নোটকে ওয়াটারপ্রুফ করার দিকে এগোতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

Pp

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...