Monday, April 6, 2026

সল্টলেক এইচবি ব্লকে শ্রমজীবী ক্যান্টিন উদ্বোধন করলেন অভিনেতা দেবদূত ঘোষ

Date:

Share post:

সল্টলেকের এইচবি ব্লকে চালু হল শ্রমজীবী ক্যান্টিন। ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)বিধাননগর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার সল্টলেকে এই শ্রমজীবী ক্যান্টিনটি উদ্বোধন করা হয়। এলাকার খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুরদের খাবার বিতরণের মাধ্যমে এই ক্যান্টিনটি উদ্বোধন করেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি বলেন, করোনা আবহে যাঁরা ঠিকমতো সুষম আহার পান না, তাঁদের উদ্দেশ্যে এই ক্যান্টিন চালু করা হয়েছে। সেইসঙ্গে টিকাকরণ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার নিজেদের মধ্যে ঝগড়া না করে সার্বিকভাবে সাধারণ মানুষদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করুক।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অভিনেতা বলেন, করোনার প্রাথমিক পর্বে ৪০০টি শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়েছিল। করোনার বিরুদ্ধে মানুষকে লড়তে হলে সুষম আহার খেতে হবে। তাই লকডাউনের মধ্যে আর্থিক অসঙ্গত পরিবারগুলির হাতে সুষম খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই শ্রমজীবী ক্যান্টিনের ব্যাবস্থা করা হয়েছে।

Advt

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...