Tuesday, April 7, 2026

নবান্নে আলাপন, দিল্লির নির্দেশে আপাতত মুখ বন্ধ রাখছেন রাজ্য বিজেপি নেতারা

Date:

Share post:

দিল্লির নির্দেশে দিল্লিতে নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতাতেই থাকছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার বিকেল ৩টের সময়ে সমস্ত সচিবদের নিয়ে ইয়াসের রিভিউ বৈঠকে থাকছেন মুখ্যসচিব। যে বৈঠকের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

অন্যদিকে রাজ্য বিজেপিকে আলাপন ইস্যুতে কার্যত মুখ না খুলতে নির্দেশ দিয়েছেন দিল্লির নেতারা। কারণ কী? বিজেপি সূত্রে খবর দিল্লির একটি মহল চাইছে রেষারেষিতে না গিয়ে বিষয়টি চিঠি-চাপাটির মাধ্যমে মিটিয়ে নেওয়া। পালটা অন্য একটি মহল শেষ দেখে ছাড়ার মেজাজে রয়েছে। প্রয়োজনে কোর্টে যাওয়া এবং আইনি লড়াইয়ে গিয়ে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে তারা। এক্ষেত্রে আবার আইনি বিশেষজ্ঞরা বলছেন, সিবিআই গ্রেফতারি নিয়ে এমনিতেই কেন্দ্র ব্যাকফুটে রয়েছে। ফের আর একটি মামলায় হার হলে একটি অঙ্গরাজ্যের কাছে কেন্দ্রের মাথা নত হবে।

আগামিকাল না যাওয়ার পিছনে দিল্লির কাছে আলাপনের যুক্তি থাকবে রাজ্য সরকার তাঁকে রিলিজ দেয়নি। ফলে যুদ্ধটা রাজ্য -কেন্দ্রের মধ্যেই থাকছে। আইনি পদ্ধতিতে তার মাঝে রবিবার বিকেল ৫টা নাগাদ নবান্নে এসে নিজের চেম্বারে বসে কাজ সারলেন মুখ্যসচিব।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...