Monday, April 6, 2026

হরিখালিতে মারা গেল পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার

Date:

Share post:

রবিবার সকালে অসুস্থ বাঘকে চিকিৎসকরা জন্য ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই সেটি মারা গেল। ১০ থেকে ১২ বছর বয়সের রয়্যাল বেঙ্গল টাইগারটির ওজন ১০১ কেজি।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হরিখালি ফরেস্ট ক্যাম্প এলাকায় ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে , একটি ১০ থেকে ১২ বছর বয়সের পুরুষ বাঘ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বসিরহাট রেঞ্জের হরিখালি ফরেস্ট ক্যাম্পের হরিণভাঙ্গা জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে ।বাঘটিকে বনকমীর্রা উদ্ধার করেন।বাঘটি হরিখালি জঙ্গল এলাকায় বেশ কিছু দিন আগে মিষ্টি জলের পুকুরে ধারে এসে জল পান করে।বন দফতরের বনকমীর্রা বাঘটিকে নজরে রাখছিলেন এবং চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন ।হঠাৎই আজ রবিবার সকালে বাঘটি আরও অসুস্থ হয়ে পড়লে বাঘটিকে জল পথে সজনেখালি ফরেস্ট ক্যাম্পে আনা হচ্ছিল চিকিৎসার জন্য। নিয়ে আসার সময় পথেই বাঘটির মৃত্যু হয়। তবে এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বন দফতর।

 

Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...