Tuesday, April 7, 2026

ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে বিসিসিআই, সূত্র

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট খেলা ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারকে ক্ষতিপূরণ দিতে চলেছে বিসিসিআই(bcci)। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা বলেন, সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে বিসিসিআই।

শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আলোচনা না হলেও, শোনা যাচ্ছে বার্ষিক সাধারণ সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। একাধিক ঘরোয়া ক্রিকেটারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে শিলমোহর পড়তে চলেছে সেই বার্ষিক সাধারণ সভায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা বলেন, “সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে । পুরুষ ক্রিকেটারদের ৪.৫ লাখ ও মহিলা ক্রিকেটারদের  ২.৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রতি দলে ২০ জন করে সদস্য ধরে নিলে মোট ৫০ থেকে ৫৫ কোটি টাকা হচ্ছে।”

আরও পড়ুন:কী কারণে আমিরশাহিতে সরানো হল আইপিএলের ম‍্যাচ? জানালেন জয় শাহ

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...