Saturday, June 27, 2026

কী কারণে আমিরশাহিতে সরানো হল আইপিএলের ম‍্যাচ? জানালেন জয় শাহ

Date:

Share post:

আবহওয়ার জন্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে সরানো হল আইপিএলের  (ipl) বাকি ম‍্যাচ। রবিবার এমনটাই জানাল বিসিসিআই সচিব জয় শাহ(jay shah)। আমিরশাহিতে ম‍্যাচ সরে যাওয়ার কারণ হিসাবে অনেকেই মনে করছিল করোনা( corona) কারণে আমিরশাহিকে বেছে নিয়েছে বিসিসিআই( bcci)। তবে এদিন জয় শাহ স্পষ্ট বুঝিয়ে দেন করোনা নয়, আবহওয়ার কারণেই আইপিএলের বাকি ম‍্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

এদিন এক সংবাদ সংস্থাকে বোর্ডের সচিব জয় শাহ বলেন, “আমিরশাহিতে আইপিএল সরানোর পিছনে প্রধান কারণ বৃষ্টি। সেপ্টেম্বরে এখানে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব। মুম্বই বা আমদাবাদ বা অন্য কোনও স্টেডিয়ামে কী ভাবে ম্যাচ আয়োজন করা যায় বলুন? তখন সেখানে বৃষ্টির মরসুম চলবে। তাই ওই সময়ে এখানে আইপিএল করার কোনও মানে হয় না।”

করোনার কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। এরপরই জল্পনা শুরু হয় আইপিএলের বাকি ৩১ টি ম‍্যাচ কোথায় করা হবে। তবে শনিবারই ভারতীয় বোর্ড জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি অংশ করা হবে, এবং তা হতে চলেছে আরব আমিরশাহিতে।

আগামী ১৮-১৯ সেপ্টেম্বর আইপিএলের বাকি ম‍্যাচ শুরু হওয়ার কথা।

Pp

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...