Wednesday, June 24, 2026

রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল অতি মূল্যবান, দুষ্প্রাপ্য সামগ্রী!

Date:

Share post:

আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে চুরি গেল অতি মূল্যবান, দুষ্প্রাপ্য সব সামগ্রী। গত ১৩ মে রাতের দিকে ঘটনাটি ঘটে।

রাজা রামমোহন রায় মিউজিয়ামের (Raja Rammohan Roy Museum) পিছনের দিকের পাঁচিল টপকে ভিতরে ঢোকে চোরেরা। তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল । লকডাউনের জেরে সেখানে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে দরজার স্ক্রু খুলে ফেলে তারা। এরপর মিউজিয়ামের প্রবেশদ্বার দিয়ে ঢুকে নিস্তব্ধ, ফাঁকা জাদুঘর থেকে একটার পর একটা দুষ্প্রাপ্য জিনিস চুরি করে তারা।
পুলিশ জানিয়েছে, মূলত পিতলের বিরাট বড় বড় (অন্তত ৪ ফুট উচ্চতার) ছিটকিনি, কড়া চুরির উদ্দেশ্য নিয়েই এসেছিল তারা। তবে রামমোহনের জামাকাপড়, খাতা-কলম নজর এড়িয়ে যায় তাদের। চুরির বিষয়ে আমহার্স্ট স্ট্রিট থানার (Amherst Street Police Station) পুলিশ তদন্ত করছে। বেনিয়াটোলায় সাধারণ পোশাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানেই সঞ্জয় জয়সওয়াল নামের এক ব্যক্তির খোঁজ মেলে। যে দুর্মূল্য বল, চেন, দরজার হ্যান্ডেল, ছিটকিনির মতো বেশ কিছু সামগ্রী কিনেছিল। তার কাছ থেকেই সেসব দুর্মূল্য জিনিস উদ্ধার করা হয়েছে ।
শনিবারই তাকে আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকি চোরেদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Pp

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...