Friday, April 3, 2026

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর আবেদনের ফের শুনানি সোমবার

Date:

Share post:

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের ফের শুনানি সোমবার৷ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই শুনানি হবে৷ রবিবার রাতে প্রকাশিত হাইকোর্টের ‘কজ-লিস্ট’-এ এই মামলার শুনানির কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার CBI জোরালো আপত্তি জানানো সত্ত্বেও বৃহত্তর বেঞ্চ এই মামলায় ১৭ মে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে৷ হেফাজতে থাকা চারজনই এখন মুক্ত৷ ওদিকে CBI একইসঙ্গে নারদ-মামলা স্থানান্তরের আর্জিও জানিয়েছে বৃহত্তর বেঞ্চে ৷ তদন্তকারী সংস্থার সওয়াল, যেহেতু অভিযুক্ত চারজনই যথেষ্ট প্রভাবশালী, সেই কারনেই নির্দিষ্ট আদালতে নিরপেক্ষ এবং চাপমুক্ত বিচার সম্ভব নয়৷

অন্যদিকে, হাইকোর্টেরই অন্যতম বিচারপতি অরিন্দম সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ বৃহত্তর বেঞ্চের পাঁচ বিচারপতিকেই চিঠি লিখে বলেছেন, CBI-এর মামলা স্থানান্তরের আবেদন শোনার এক্তিয়ার পাঁচ বিচারপতির বেঞ্চের নেই৷ এই আবেদন ডিভিশন বেঞ্চও শুনতে পারেনা৷ হাইকোর্টের কার্যপদ্ধতি বলছে, এ ধরনের মামলা স্থানান্তরের আর্জি শুনতে পারে একমাত্র সিঙ্গল বেঞ্চ৷ বিচারপতি সিনহা ওই চিঠিতে লিখেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা গোটা দেশের কাছে ‘উপহাসের পাত্র’ হয়ে উঠেছেন৷

এই চিঠির বিষয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত নিচ্ছে, তা এখনও জানা যায়নি৷ সেই পরিস্থিতির মাঝেই সোমবার এই মামলার ফের শুনানি বৃহত্তর বেঞ্চ এই হতে চলেছে৷

আরও পড়ুন- ২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Pp

Advt

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...