Monday, June 8, 2026

রাজ্যে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার কোভিশিল্ড টিকা

Date:

Share post:

রবিবার রাজ্যে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার ৪১০ কোভিশিল্ড টিকা। সন্ধ্যে ছ’টা নাগাদ সেরাম ইনন্টিটিউট, পুনে থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় টিকা। বিমানবন্দর থেকে ওই টিকা নিয়ে যাওয়া হয় বাগবাজার সেন্ট্রাল স্টোরে। সোমবার থেকে এই ভ্য়াকসিন জেলায় জেলায় পাঠানো হবে বলে খবর। গত শুক্রবারই কেন্দ্রের তরফে ২ লক্ষ কোভিশিল্ড টিকা পাঠানো হয়েছিল। তার আগে বৃহস্পতিবারও ৫০ হাজার টিকা পাঠিয়েছিল কেন্দ্র।

করোনা দ্বিতীয় ঢেউ-র দাপটে রাজ্যে এখন টিকার চাহিদা তুঙ্গে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যাঁদের দ্বিতীয় টিকা পাওয়ার কথা, কেন্দ্রের পাঠানো টিকা মূলত তাঁদেরই দেওয়া হচ্ছে। রাজ্যে টিকার যোগান কম থাকায় ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ এখনও পুরোদমে শুরু করা যায়নি। শুধু চলছে সুপার স্প্রেডারদের টিকাকরণ। রাজ্যের তরফে টিকার বরাত দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের বক্তব্য, প্রস্তুতকারী সংস্থাগুলি যত দ্রুত টিকা সরবরাহ করবে, তত দ্রুত টিকাকরণ শুরু করা যাবে।

আরও পড়ুন- রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, কমছে মৃত্যুও

Pp

Advt

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...