Monday, June 8, 2026

রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, কমছে মৃত্যুও

Date:

Share post:

বাংলায় করোনা স্বস্তি। বাংলায় রেকর্ড হারে কমল করোনা সংক্রমণ। পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। কার্যত লকডাউন, নাইট কার্ফু-সহ বিভিন্ন বিধিনিষেধের জন্য ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে বাংলার করোনা সংক্রমণের গ্রাফ।

রবিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার। একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। সুস্থতার হার ৯১.৯৩ শতংশ। পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। গতকালের সংখ্যাটা ছিল ১৪৮।

তবে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। গত একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮২ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। হাওড়াতেও একদিনে করোনার বলি হয়েছেন ১৪ জন।

আরও পড়ুন- রোববারের বিকেলে স্ত্রীকে নিয়ে নবান্নে এসে জল্পনা উস্কে দিয়ে গেলেন আলাপন

Pp

Advt

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...