Monday, April 6, 2026

কেন রাতের পর রাত জেগে থাকতেন জাদেজা, জানালেন তিনি

Date:

Share post:

এই মুহুর্তে দলের অন‍্যতম ভরসা হলেও, দু’বছর আগে চিত্রটা ছিল অন‍্য। এই মুহুর্তে সব ধরনের ক্রিকেটে জায়গা করে নিলেও,  দু’বছর আগে ভারতীয় দল থেকে একদিনের ক্রিকেট এবং টি-২০ থেকে  আচমকাই বাদ পড়েছিলেন রবীন্দ্র জাদেজা( Ravindra jadeja)। সেই সময় কুলচা জুটি অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চ‍্যাহেলকেই সুযোগ দেওয়া হত বেশি। আর এই কারণেই সেসময় দল থেকে বাদ পড়েন জাড্ডু। দল থেকে বাদ পড়ায়, রাতে ঘুম আসত না জাদেজার। একের পর এক রাত জেগে কাটিয়েছেন তিনি। রবিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জাড্ডু।

এদিন এক সাক্ষাৎকারে জাড্ডু বলেন,” ওই দেড় বছরে কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। ওই সময়ে ভোর ৪টে-৫টা পর্যন্ত জেগে থাকতাম। খালি ভেবে যেতাম, কী করব এবার, কী ভাবে দলে ফেরত আসব? কিছুতেই ঘুম আসত না। সারা রাত শুয়ে শুয়ে ভাবনাচিন্তা করে কাটিয়ে দিতাম। টেস্ট দলে থাকলেও সুযোগ পেতাম না। একদিনের ক্রিকেটের দলে ছিলাম না। টেস্ট দলের সঙ্গে ঘুরতে হত বলে ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পেতাম না।”

শেষমেশ দলে প্রত‍্যাবর্তন ঘটে ২০১৮ ইংল‍্যান্ড সফরে। সেই টুর্নামেন্টে জাদেজা ১৫৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি ভারতীয় ক্রিকেটারকে। এই ম‍্যাচকেই নিজের ক‍্যামব‍্যাক ইনিংস মনে করেন জাড্ডু। তিনি বলেন,” ওই টেস্ট সবকিছু বদলে দিল। আমার খেলা, আত্মবিশ্বাস সব এক লহমায় বদলে গেল। ”

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় চেলসির

 

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...