Saturday, June 13, 2026

পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সই করলেন অমরিন্দর

Date:

Share post:

২০২০-২১ আইএসএলের( isl) জয়ী মুম্বই সিটি এফসি ( mumbai city fc) অধিনায়ক অমরিন্দর সিংকে ( amrinder singh) সই করাল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। মুম্বইয়ের এই গোলরক্ষককে পাঁচ বছরের চুক্তিতে সই করাল বাগান কর্তারা। জানা গিয়েছে ভারতীয় ফুটবলারদের মধ‍্যে সর্বাধিক টাকায় চুক্তিতে সই করলেন অমরিন্দর।

এদিন এটিকে মোহনবাগানে সই করে অমরিন্দর বলেন,” মোহনবাগানে সই করে ভাল লাগছে। সবুজ মেরুন সমর্থকদের জন‍্য এই ক্লাবে যোগ দিলাম। মুম্বই সিটি এফসির হয়ে গত মরশুমে যে যে সাফল‍্য পেয়েছি, তা এবার বাগান জার্সিতে পেতে চাই। এর আগে কলকাতায় খেলে গিয়েছি, কিন্তু তা অল্প সময়ের জন‍্য। এই বছর বাগানে সই আমার কাছে এক বিশেষ অনুভূতি। এই শহরের গৌরবময় ফুটবল ইতিহাস আমাকে টেনেছে। ”

২০১৫-১৬ সালে হাবাসের কোচিংয়ে খেলেছিলেন অমরিন্দর। তবে তা একেবারেই অল্প সময়ের জন‍্য। তবে নতুন মরশুমে হাবাসের অনুশীলনে খেলতে মুখিয়ে মুম্বইয়ের এই গোলরক্ষক।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...