Friday, April 3, 2026

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চলবে, স্থগিতাদেশের আর্জি খারিজ করে জানাল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের (central vista project) কাজ চলবে। কোভিড পরিস্থিতিতেও অত্যাবশ্যক পরিষেবা হিসাবে নির্মাণ কাজ চালিয়ে যেতে পারবেন প্রকল্পে যুক্ত শ্রমিকরা। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করে এই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (delhi high court)। উল্টে, উদ্দেশ্যপ্রণোদিত মামলা করার অভিযোগে আবেদনকারীদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার আদালতের রায়ে বলা হয়েছে, এই প্রকল্পের জাতীয় গুরুত্ব অপরিসীম। প্রকল্প ঘিরে দেশজোড়া বিতর্কের মধ্যে দিল্লি হাইকোর্টের এই রায়ে স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, কোভিড অতিমারির মধ্যে ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেছিলেন আনিয়া মালহোত্রা ও সোহেল হাশমি। কিন্তু তাঁদের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট।

দিল্লি হাইকোর্টের বিচারপতি ডিএন প্যাটেল এবং জ্যোতি সিংয়ের বেঞ্চ ১৭ মে এই মামলার শুনানি শেষ করে। সেদিন বলা হয়েছিল ৩১ মে ঘোষণা হবে রায়। এদিনের রায়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেশবাসীর কাছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের গুরুত্ব রয়েছে। তাই এর নির্মাণকাজকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকরা যেহেতু নির্মাণস্থলে রয়েছেন তাই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ পুনর্নির্মাণ প্রকল্পের কাজে স্থগিতাদেশ জারির কোনও প্রশ্ন নেই।

Advt

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...