Tuesday, June 23, 2026

প্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে

Date:

Share post:

প্রয়াত ভারতের সৌরশক্তির জনক আশোক কুমার বড়ুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার কলকাতার সন্তোষপুরে নিজের বাড়িতেই মারা যান এই সৌরবিজ্ঞানী। ভারতীয় যুদ্ধবিমানে যে সোলার প্রযুক্তি ব্যবহার করা হয়, তা তাঁরই সৃষ্টি। ২০০৩ সালে এই অনবদ্য কীর্তির জন্য তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিজ্ঞানীমহলে।
শিক্ষাজীবনের শুরুটা হয়েছিল কলকাতার হেয়ার স্কুল থেকে। এরপর প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পড়াশুনো করে ১৯৬০ সালে ইন্ডিয়ান আসোসিয়েশন ফর দ্যা কালটিভেশন অব সায়েন্স থেকে পিএইচডি করে উচ্চ শিক্ষার জন্য তিনি আমেরিকায় যান। সেখান থেকে দেশে ফিরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কালটিভেশন অব সায়েন্সের অধ্যাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। আলোক বিজ্ঞান এবং আলোকতরিত বিজ্ঞান নিয়ে তাঁর গবেষণা বিশ্বে রীতিমত সাড়া ফেলে দেয়।
বিজ্ঞানী অশোক কুমার বড়ুয়া পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাকাডেমির একজন অন্যতম সদস্য ছিলেন।এছাড়াও জওহরলাল নেহেরু জাতীয় সৌরশক্তি অভিযানের অধীনে উন্নত প্রযুক্তির জ্বালানি মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার অধীনে গঠিত সৌরশক্তি গবেষণার টাক্স ফোর্সের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন। তাঁর গবেষণার জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার পেয়েছেন।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...