Wednesday, June 24, 2026

বিমান দুর্ঘটনায় মৃত্যু হল রিল লাইফের টারজানের

Date:

Share post:

বিমান দুর্ঘটনায় মৃত্যু হল রিল লাইফের টারজানের। চলে গেলেন হলিউডের টারজান-খ্যাত অভিনেতা জো লারা। বয়স হয়েছিল ৫৮ বছর। আচমকাই আমেরিকার নেশভাইল শহরের এক হ্রদে ভেঙে পড়ে তাঁদের চাটার্ড বিমান। ফ্লোরিডার পাল্ম বিচ থেকে রওনা দিয়েছিল ওই চাটার্ড বিমান। যাতে ছিলেন সস্ত্রীক জো। ওই প্লেনের প্রত্যেকরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নেশভাইল শহরের কাছেই পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ার পর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অভিশপ্ত ওই চাটার্ড বিমানটি। ফেডেরাল। শনিবার গভীর রাত থেকেই ওই হ্রদে উদ্ধারকাজ চালু হয়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বলেন, “বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে ডুবে গিয়েছে। যাত্রীদের মধ্যে কেউ আর বেঁচে নেই বলেই অনুমান করছি। তাই আমরা শুধুমাত্র দেহগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।”

অভিনেতা জো লারা বলিউডে টারজান ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়েছেন। ২০১৮ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন জো, তাঁদের দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। লারার স্ত্রী একজন ডায়েটিশিয়ান।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...