Wednesday, June 24, 2026

রিয়াল ছাড়ার কী কারণ জানালেন জিদান?

Date:

Share post:

রিয়াল মাদ্রিদ ( real madrid) ছাড়ার পর বিস্ফোরক জিনেদিন জিদান(Zinedine Zidane) । সদ‍্য  রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এরপই এক সংবাদপত্রে সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখলেন জিজু। যেখানে তিনি লেখেন, তাঁর উপর ক্লাবের বিশ্বাস উঠে গিয়েছিল বলেই পদত্যাগ করেছেন।

এদিন এক সংবাদপত্রে জিদান লেখেন,”২০ বছর ধরে এই ক্লাবটার সঙ্গে জড়িয়ে। বরাবর বিশ্বাস করেছি, একটা আত্মিক সম্পর্ক আছে এখানে। কিন্তু কিছু কারণে এই খোলা চিঠি লিখতেই হল। ২০১৮ তে  প্রথমবার রিয়াল মাদ্রিদ ছেড়েছিলাম ক্লাবকে প্রচুর জয় এবং ট্রফি দেওয়ার পরে। এখন ব্যাপারটা আলাদা। আমি চলে যাচ্ছি, কারণ যতটা দরকার, আমার উপর ততটা বিশ্বাস ক্লাবের নেই। না জিততে পারলে রিয়ালের যে কোনও কোচকেই পদ ছাড়তে হয়। জেতার জন্যেই আমাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই মানুষগুলোর অনুভূতি, বিশ্বাসটাও খেয়াল রাখতে হবে। এ ভাবেই যে কোনও বড় ক্লাবকে এগিয়ে দিতে চাই। আমি সেটা করতে গেলে বকুনি খেতে হয়েছে।”

জিদানের এই চিঠির পরই তোলপাড় শুরু হয়ে যায় ফুটবলবিশ্বে। যদিও জিদানের এই খোলা চিঠির পর রিয়ালের পক্ষ থেকে কোন মন্তব্য আসেনি।

আরও পড়ুন:পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সই করলেন অমরিন্দর

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...