Monday, March 23, 2026

‘যুদ্ধংদেহী’ আচরণ করছে মোদি সরকার: মত জহর সরকার, অনিতা অগ্নিহোত্রীদের

Date:

Share post:

রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) এক্সটেনশনের দিন হঠাৎ করে দিল্লিতে বদলির ঘটনায় রাজ্য সরকারের পাশে প্রাক্তন আইএএসরা (Ias)। যখন কোভিড (Covid) এবং দুর্যোগ মোকাবিলায় আলাপনের কাজের জন্যই রাজ্যের সুপারিশে তাঁর কাজের মেয়াদ বাড়ানো হয়েছে, তখন নবান্নের (Nabanna) সঙ্গে কোনো আলোচনা না করে এভাবে তাঁর বদলিকে কোনওভাবেই সমর্থন করছেন না জহর সরকার, অনিতা অগ্নিহোত্রীরা।

আলাপনের বদলির নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে সোমবারই চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠি প্রসঙ্গে প্রসার ভারতী প্রাক্তন সিইও জহর সরকার (Jahar Sarkar) বলেন, রাজ্য সরকারের সময় কথা না বলে এই ধরনের বদলির নির্দেশ কখনোই বিধিসম্মত নয়। কলাইকুন্ডা প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) উপস্থিতির কথা চিঠিতে লেখেন মমতা। জহর সরকার বলেন, মিটিংয়ে শুভেন্দুকে ডেকে সংঘাতের আবহ তৈরি করেছিল মোদি সরকারই। এই পরিস্থিতিতে আলাপন যে কাজ করছিলেন সেই কাজ তাঁকে সরালে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীরা মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলতেন। কিন্তু মোদি সরকার সব বিষয়ই বাংলার সঙ্গে ‘যুদ্ধংদেহী’ আচরণ করছেন বলেও মন্তব্য করেন জহর সরকার।

প্রাক্তন আইএএস ও লেখিকা অনিতা অগ্নিহোত্রী (Anita Agnihotri) বলেন, এই ভাবে মুখ্যসচিবকে বদলি করাটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনেই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই ধরনের আচরণ প্রতিহিংসামূলক বলেই বলে মনে করা হয় সংকটজনক পরিস্থিতির রাজ্যের পাশে দাঁড়িয়ে বাংলার বিরুদ্ধে মোদি সরকারের এই ধরনের মনোভাব কাজের পরিবেশ নষ্ট করে।

অন্যান্য প্রাক্তন আইএএস-দের মতে এভাবে কোনো মুখ্যসচিবকে বদলি করাটা বিধিসম্মত নয়। এতে কেন্দ্র-রাজ্য সম্পর্কের উপর অকারণে চাপ পড়ে যেখানে মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। সেখানে কীভাবে অন্য পথে তাঁকে বদলির নির্দেশ পাঠানো হয়েছে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন অনেকে।

Advt

 

Related articles

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...