Friday, June 26, 2026

মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩ হাজার! বাড়ল লকডাউনের সময়সীমা

Date:

Share post:

করোনার (Coronavirus) দাপটের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ ক্রমশই বাড়ছে। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) অর্থাৎ মিউকরমাইকোসিসে (Mucormycosis) আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার।

মহারাষ্ট্রে (Maharashtra) বেড়েছে লকডাউনের (Lockdown) সময়সীমাও। মহারাষ্ট্র সরকার ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে লকডাউনের সময়সীমা। ঠাকরে (Uddhav Thackeray) বলেছেন, “লকডাউন ১৫ দিনের জন্য বাড়ানো হচ্ছে। এখন ১৫ জুন পর্যন্ত থাকবে। জেলাগুলির ক্ষেত্রে ট্যালির উপর নির্ভর করে কিছুটা শিথিলকরণ এবং বিধিনিষেধ কার্যকর করা হবে”।

আরও পড়ুন-জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

ইতিমধ্যে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে মহারাষ্ট্রে। এতদিন অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলি সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। এখন সেই নিয়মে বদল এল। অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলি খোলা রাখার সময়সীমা বাড়িয়ে করা হল সকাল ৭ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০০ জন। মৃত্যু হয়েছে ৪০২ জনের। একদিনে করোনা মুক্ত হয়েছেন ২২ হাজার ৫৩২ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ৮০১ জন।

Advt

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...