Sunday, June 21, 2026

করোনা ও  ইয়াসে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বাংলা পক্ষ

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলা। করোনা মোকাবিলায় রাজ্যেজুড়ে চলছে কড়া বিধি-নিষেধ। জয় বাংলা স্লোগানকে পাথেয় করে বাংলা পক্ষ ভারতের বাঙালির জাতীয় সংগঠন৷ এই অরাজনৈতিক সংগঠন বাংলার প্রতিটা জেলায় ছড়িয়ে পড়েছে। এই বিপদের সময় শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে সুন্দরবন, পূর্ব মেদিনীপুর সর্বত্রই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা পক্ষ।

শিলিগুড়ি বাংলা পক্ষ দুঃস্থ মানুষদের রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। জলপাইগুড়ি জেলা নানা এলাকায় স্যানিটাইজেশনের কাজ করছে। নানা জেলায় কোভিড যোদ্ধা হিসাবে কাজ করছে বাংলা পক্ষর সহযোদ্ধারা। এই সময় রক্তের ঘাটতি তীব্র। বাংলা পক্ষ ইতিমধ্যে তিন জেলা- হুগলি, আলিপুরদুয়ার ও মালদায় রক্তদান শিবির করেছে।

ইয়াসে বিধ্বস্ত দুই চব্বিশ পরগনার সুন্দরবন ও সংলগ্ন অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী বিস্তৃর্ণ এলাকা। বাংলা পক্ষ যথা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছে সকলের সহযোগিতায়। পূর্ব মেদিনীপুরের তাজপুর সংলগ্ন এলাকা প্রায় যেন ধ্বংসস্তূপ এবং এখনও জলমগ্ন। বাংলা পক্ষ প্রায় ৪০০ পরিবারের হাতে শুকনো খাবার, দুধের প্যাকেট, জলের বোতল, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, স্যানিটাইজার তুলে দিল।

ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে। দুই চব্বিশ পরগনার সদস্যরা শীঘ্রই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবে। আমফানের পরবর্তী সময়েও আমরা সুন্দরবনের নানা জায়গায় কাজ করেছিলাম মানুষের পাশে দাঁড়াতে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ১০০ টি পরিবারকে নগদ ৪০০০ টাকা করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল বাংলা পক্ষ।

এবারও নানাভাবে সুন্দরবনের দু-তিনটে ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বাংলা পক্ষ।

Advt

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...