Friday, April 3, 2026

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কলকাতাতেও সেঞ্চুরির পথে পেট্রোল

Date:

Share post:

মুম্বইয়ের পর কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা। করোনা আবহের জেরে একেই আর্থিক বিপর্যয়ের পথে হাঁটছে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর দফায় দফায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে।

শুধু কলকাতায় নয়, দেশের মেট্রো শহরগুলিতে আজ পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। সোমবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা, ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫ টাকা ২৫ পয়সাতে। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও একশোর উপরে। আজ মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০ টাকা ৪৭ পয়সা এবং ডিজেল ৯২ টাকা ৪৫ পয়সা। ভোপালে আজ জ্বালানির দাম ১০২ টাকা ৩৪ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৩৭ পয়সা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...