Saturday, April 4, 2026

উহানের গবেষণাগারেই তৈরি করোনাভাইরাস! এবার নথি-সহ দাবি গবেষকদের

Date:

Share post:

প্রায় দু বছর ধরে নভেল করোনাভাইরাসের দাপটে কাঁপছে বিশ্ব। বহু গবেষক আগেও দাবি করেছিলেন করোনাভাইরাসের উৎসস্থল উহানের ল্যাবরেটরি। এই ভাইরাসের সৃষ্টি প্রাকৃতিক পরিবেশে নয়। এবারও ব্রিটিশ অধ্যাপক আঙ্গাস ডালগ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী বিরজার সোরেনসনের গবেষণায় উঠে এসেছে একই তথ্য। গবেষকদের দাবি, নভেল করোনাভাইরাসে এমন কিছু চারিত্রিক দিক দেখা গিয়েছে, যা শুধুমাত্র ল্যাবেরটরিতেই তৈরি করা সম্ভব।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই দুই বিজ্ঞানী দাবি করেছেন, ২০২০ সালে কোভিড টিকা তৈরির জন্য নভেল করোনাভাইরাসটির বিশ্লেষণ করেছিলেন তাঁরা। তাঁদের দাবি, সেই সময় উহানের ওই ল্যাবরেটরিতে একটি প্রজেক্টের কাজ চলছিল। সেই প্রজেক্টিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, চিনা বিজ্ঞানীরা বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত সার্স কোভ-২ ভাইরাসটিতে আরও কিছু প্রোটিন স্পাইক যুক্ত করে দেন। তার ফলেই এতটা প্রাণঘাতী হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস।

আরও পড়ুন-জনসংখ্যার বৃদ্ধিতে লাগাম টেনে এবার চিনা দম্পতিদের ৩ সন্তানের অনুমতি সরকারের

ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, রেট্রো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাইরাসটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয় ভাইরাসের চরিত্রও বদল করা হয়েছে। তাঁদের বক্তব্য, “উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসটি তৈরি হয়েছিল, সেখানকার সমস্ত নথি নষ্ট করে দেওয়া হয়েছে। চিনের যে সমস্ত বিজ্ঞানীরা মুখ খুলতে চেয়েছেন তাঁদের মুখ বন্ধ করা হয়েছে।”

এই দুই বিজ্ঞানীর দাবি, কিছুদিনের মধ্যেই সমস্ত তথ্য সামনে আসবে। কিছুই আর গোপন রাখা যাবে না। কীভাবে উহানের ল্যাব থেকে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার প্রকৃত সত্য খুব শীঘ্রই আসবে বলে আশাবাদী তাঁরা। এর আগেও একাধিক গবেষকরা চিনের বিরুদ্ধে কথা বলেছিলেন তাঁরা দাবি করেছিলেন ভাইরাসটি বাদুড় থেকে ছড়ায়নি। ছড়িয়েছে উহানের ল্যাবরেটরি থেকেই। আর এবারও ব্রিটেন এবং নরওয়ের বিজ্ঞানীরাও একই দাবি করছেন। এরইসঙ্গে উহানের গবেষণাগার থেকেই যে ভাইরাসটি ছড়িয়েছিল সেই প্রমাণ পত্রও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করছেন তাঁরা।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...