Friday, April 3, 2026

বেনজির, মৃত প্রেমিকের পা দিয়ে সিঁদুর নাবালিকার সিঁথিতে!

Date:

Share post:

বেনজির!
অবিশ্বাস্য!।
মৃতের সঙ্গে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হল এক নাবালিকার। আর এই ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। ওই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স ২০ বছর। মেমারির বাসিন্দা ওই যুবক পূর্ব বর্ধমানের কাঁটাপুকুর এলাকায় ভাড়া থাকত। এলাকারই বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নাবালিকার পরিবার। যা নিয়ে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। এসবের মাঝেই ২৯ মে আত্মঘাতী হয় ওই যুবক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

অন্যদিকে ছেলের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। প্রেমিকার কারণেই যুবকের এই পরিণতি বলে দাবি করেন তাঁরা।
তার পরিবারের দাবি, কিশোরীর মা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার জন্যই তাঁদের ছেলের অকালে প্রাণ গেল। প্রেমিকের আত্মহত্যা করতে যাওয়ার কথা কিশোরীটি যদি সময়মতো আফতাবের পরিবারকে জানাত তাহলেও তাকে বাঁচানো যেত বলে মনে করছেন এলাকাবাসী। তাই তরতাজা এই তরুণের মৃত্যুর জন্য ১৫ বছরের নাবালিকাকেই দায়ী করেছে আফতাবের পরিবার সহ এলাকাবাসী। এমনকি তারাই ওই নাবালিকার শাস্তিরও বিধান দেয়।

রবিবার বিকেলে ময়নাতদন্তের পর যুবকের দেহ এলাকায় আনা হলে নাবালিকাকে জোর করে বাড়ি থেকে তুলে সেখানে নিয়ে যায় মৃতের পরিবার ও বাড়ির মালিক। অভিযোগ সেখানেই মৃতের পা দিয়ে সিঁদুর পরানো হয় তাঁর প্রেমিকাকে। পরানো হয় শাঁখা–পলাও।
যদিও নিয়ম মেনে তা ভেঙে দেওয়া হয়। মুছে দেওয়া হয় সিঁদুর। নাবালিকার মায়ের অভিযোগ, তাঁকেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁর মেয়েকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়েছে বলে দাবি তাঁর।

রবিবার রাতে কিশোরীর মা গোটা ঘটনাটি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অবশ্য বিষয়টি হালকাভাবে নেয়নি। নাবালিকার উপর বেনজির এই অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বর্ধমান থানার পুলিশ জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...