Tuesday, June 23, 2026

লকডাউনই রুখে দিচ্ছে ব্যাকটেরিয়ার বিস্তার, জানাচ্ছে অক্সফোর্ডের সমীক্ষা

Date:

Share post:

আদিকাল থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ধীরে ধীরে বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। মানুষ কখনও প্রতিষেধকের মাধ্যমে, কখনও বা ওষুধের মাধ্যমে দমন করেছে রোগ সৃষ্টিকারী জীবাণুকে। পেনিসিলিন আবিষ্কারের আগেও আমাদের হাতে ছিল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের ভাণ্ডার। ব্যাকটেরিয়া-সহ অণুজীবগুলি সেই অ্যান্টিবায়োটিককে জয় করে নতুন ভাবে উপস্থিত হয়েছিল। ফলে জীবশ্রেষ্ঠ ও অণুজীবদের লড়াই সেই আবহমান কালের।

বর্তমানে কোভিড রুখতে মানুষের হাতে অস্ত্র বলতে ভ্যাকসিন ও লকডাউন। সেই লকডাউনের মাধ্যমে মারণব্যাধিকে কতদূর প্রশমিত করা সম্ভব, সে সম্বন্ধে স্পষ্ট পরিসংখ্যান না মিললেও অন্যান্য ক্ষেত্রে তার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।

নিউমোনিয়া, মেনিনজাইটিস ও সেপসিসের ন্যায় ব্যাকটেরিয়া ঘটিত রোগ যে আটকা পড়েছে লকডাউনের জেরে, তা জানাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা।

প্রত্যেক বছর সারা বিশ্বের কয়েক কোটি পূর্ণবয়স্ক ও শিশু মারা যায় নিউমোনিয়া, মেনিনজাইটিস ও সেপসিস রোগে। বিশ্বজুড়ে লকডাউনের জেরে আটকে গিয়েছে এই ব্যাকটেরিয়া সংক্রমণগুলি। এমনই মত অক্সফোর্ডের গবেষণার দায়িত্বে থাকা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড মারডকের।

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে এহেন সংক্রমণের জেরে আক্রান্ত হন বিশ্বের ৩৩.৬ কোটি নাগরিক, মারা যান ২৪ লক্ষেরও বেশি মানুষ!

অক্সফোর্ড সূত্রে খবর, লকডাউন আরোপের আট সপ্তাহের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার প্রভাব প্রায় ৮২% কমলেও শ্বাসনালি সম্পর্কিত অন্যান্য রোগের প্রভাব কমেনি একদমই। যদিও সমীক্ষানুযায়ী, ২০২০-র জানুয়ারি-মে মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমেছে সংক্রামক শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগগুলি।

করোনার পাশাপাশি এইসকল শ্বাসযন্ত্র সম্পর্কিত অতিসংক্রামক রোগগুলিকে রোখার জন্য যে ভ্যাকসিনই একমাত্র ব্রহ্মাস্ত্র, তা স্পষ্ট করেছেন আইসিএমআরের চিকিৎসকরা।

Advt

Advt

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...