Tuesday, June 23, 2026

Breaking: BJPর নয়া ছক: 6 মাসের মধ্যে উপনির্বাচন নয়?

Date:

Share post:

বাংলায় খোঁচা দিতে নতুন একটি ছক করছে বিজেপির একটি অংশ। দিল্লিতে BJP সূত্রে খবর, তাঁরা Election Commission কে পরামর্শ দেবেন 6 মাসের মধ্যে উপনির্বাচন না করতে। Mamata Banerjee কে শপথের ছমাসের মধ্যে বিধায়ক হয়ে জিতে আসতে হবে বিধানসভায়। মূলত তাঁকে আক্রমণ করতেই এইসব ভাবনা। যদি উপনির্বাচন না হয় তাহলে পরিস্থিতি জটিল হবে। কারণ ছমাস হয়ে গেলে মমতাকে ইস্তফা দিতে হবে। তবে নিয়ম আছে তিনি পরদিন আবার শপথ নিতে পারবেন। আবার ছমাস সময় পাবেন। কিন্তু সেটা রাজনৈতিক অস্বস্তির হবে। বিজেপির একাংশ নির্বাচন কমিশনকে বলছে এর আগে কোভিড পরিস্থিতিতে ভোটের জন্য সমালোচনা হয়েছে কমিশনের। এখন সেই ছুতো কাজে লাগিয়ে কোভিড পুরো অবসান না হলে বাংলায় উপনির্বাচন না করা। বিজেপির হিসেব যতগুলি আসনে ভোট, সেই ছটিতেই তৃণমূল জেতার সম্ভাবনা। ফলে বিজেপির তাগিদ নেই। বিজেপির রণকৌশল আপাতত এই উপনির্বাচন নিয়ে জটিলতা তৈরি করা। তবে নির্বাচন কমিশন এই পথে যেতে রাজি হবে কিনা স্পষ্ট নয়। বিজেপির রাজ্য শাখার একাংশও এসব চান না। তাঁদের এক নেতা বলেন,” এসব করতে গিয়ে বাংলার মানুষকে আরও রাগিয়ে ফেলছি আমরা। সুস্থ রাজনীতির বদলে এসব করলে আমাদেরই বিপদ বাড়ছে।”

Advt

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...