Saturday, April 4, 2026

হঠাৎই শারীরিক অবস্থার অবনতি, এইমসে ভর্তি করা হল শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে

Date:

Share post:

ক্রমশই সুস্থ হয়ে উঠছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (central education minister Ramesh pokhriyal nishank)। তাঁর করোনা সংক্রমণও (covid victim)ভালো হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে এইমসে (all India institute of medical sciences, Delhi)ভর্তি করা হয়। গত ২১ এপ্রিল করোনা পজিটিভ হয়েছিলেন শিক্ষামন্ত্রী। নিজেই ট্যুইটারে নিজেt সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন। হোম আইসোলেশনেই (he was in home isolation) ছিলেন। চিকিৎসকদের এম নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন তিনি। ক্রমেই সুস্থ হয়ে উঠছিলেন।  বাড়ি থেকেই পুরোদমে কাজেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, ফের করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় মঙ্গলবার শিক্ষামন্ত্রীকে এইমসে ভর্তি করানো হলো । সকাল সাড়ে ১১টা নাগাদ বেশ শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। জানা গিয়েছে রমেশ পোখরিয়ালকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসক নীরজ নিশ্চলের তত্ত্বাবধানে রয়েছেন।

তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় আগামী শুক্রবার সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, সিবিএসই বোর্ড পরীক্ষা নিয়ে মঙ্গলবারই গুরুত্বপূর্ণ ঘোষণার কথা ছিল। কিন্তু, শিক্ষামন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় তা সম্ভবত পিছিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...