Tuesday, June 23, 2026

আইনি বিপাকে হু-এর প্রধান বিজ্ঞানী, নোটিশ পাঠালো আইবিএ

Date:

Share post:

এবার আইনি বিপাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) -র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। ‘ভুল তথ্য’ ছড়ানোর এবং সাধারণ মানুষকে ভুল বার্তা দেওয়ার অভিযোগে তাঁকে আইনি নোটিশ পাঠাল ইন্ডিয়ান বার অ্যাসোসিয়েশন(আইবিএ)।
আইবিএ-এর অভিযোগ, করোনা চিকিৎসায় ‘আইভারমেকটিন’ নামক ওষুধ ব্যবহার করা যাবে বলে সম্প্রতি ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পেশ করে জানিয়েছে ‘ফ্রন্ট লাইন কোভিড-১৯ ক্রিটিক্যাল কেয়ার অ্যালায়েন্স’ এবং ‘ব্রিটিশ আইভারমেকটিন রেকমেন্ডেশন ডেভেলপমেন্ট প্যানেল’। কিন্তু সেই রিপোর্টকে অগ্রাহ্য করে সৌম্যা মানুষকে ‘ভুল তথ্য’ দিয়েছেন। এবং মানুষ যাতে ওই ওষুধটি ব্যবহার না করেন, সেই চেষ্টা চালিয়েছেন সৌম্যা বলে অভিযোগ। তাই আইবিএ একটি বিবৃতি জারি করে জানিয়য়েছে, দেশের নাগরিকদের যাতে আর ভুল বার্তা দিতে না পারেন সৌম্যা স্বামীনাথন, তার জন্যই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...