Tuesday, June 23, 2026

করোনা সংকটের মধ্যেও রাজ্যজুড়ে কর্মবিরতিতে মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র চিকিৎসক

Date:

Share post:

এই করোনা সংকটের (Corona pandemic) মধ্যেও আন্দোলন শুরু করলেন ৩০০০ জুনিয়র চিকিৎসক (junior doctors are in protest agitation)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh)প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে মঙ্গলবার থেকেই কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের দাবি মূলত দুটি। এক, তাঁরা বা তাঁদের মাধ্যমে তাদের পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে বিনামূল্যে তাঁদের সপরিবারে চিকিৎসা চাই। দুই , চিকিৎসা ভাতা বাড়াতে হবে।

এই দুটি দাবি অবিলম্বে পূরণ করতে হবে। আর তাই চিকিৎসা ছেড়ে আন্দোলনে বসেছেন মধ্য প্রদেশের ৩ হাজার জুনিয়র চিকিৎসক। মধ্য প্রদেশ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট(president of junior doctors association) অরবিন্দ মিনা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা আপাতত ওপিডি,আইপিডি-সহ সব ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে বিরত থাকছেন। সংগঠনের দাবি, সরকার যদি স্বাভাবিক ভাবে তাদের দাবি মেনে নেয় তাহলে ভালো। না রাজ্য জুড়ে করোনা চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করে দেবেন জুনিয়র চিকিৎসকরা।

 

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...