Saturday, April 4, 2026

সোনার গয়না লুট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ

Date:

Share post:

কলকাতার রাস্তায় চলল গুলি। স্বর্ণ ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছ সিঁথির শম্ভুনাথ দাশ লেনে। ওই স্বর্ণ ব্যবসায়ী সেই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে তাঁর এক আত্মীয়র সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দু’জন দুষ্কৃতী তাঁর গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট ছিনতাই করে। সেই সময় ওই ব্যবসায়ী পরিবারের আরও সদস্যদের চিৎকার করে ডাকেন। তাঁরা বাইরে বেরিয়ে আসার পরই তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ছিনতাইবাজরা। তারপর সেখান থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন-করোনা সংকটের মধ্যেও রাজ্যজুড়ে কর্মবিরতিতে মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র চিকিৎসক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইবাজদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...