Friday, April 3, 2026

মিঠুন মামলায় কোর্টে রিপোর্ট দিল পুলিশ, এবার যাবে নোটিশ

Date:

Share post:

Mithun Chakrabortyর বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার মামলায় মঙ্গলবার এসিজেএম আদালতে রিপোর্ট দিল কলকাতা পুলিশ। কোর্ট জানতে চেয়েছিল পুলিশি তদন্ত কী অবস্থায় আছে। মানিকতলা থানা রিপোর্টে বলেছে, এফ আই আর হয়ে গিয়েছে। এবার তদন্ত শুরু হচ্ছে। সূত্রের খবর, এবার জেরার জন্য মিঠুনকে নোটিস দেওয়া হবে।

আরও পড়ুন-ঘরে ঘরে দুধ পৌঁছে দিতে চেয়ে পোস্ট করেই ট্রোলড হলেন দিলীপ ঘোষ

অভিযোগকারী মৃত্যুঞ্জয় পাল ও আইনজীবী অয়ন চক্রবর্তীর কথায়,” ভোটের আগে সর্বত্র ঘুরে উস্কানিমূলক সংলাপ দিয়েছেন মিঠুন। মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এক ছোবলে ছবি ধরণের প্ররোচনার কথাগুলি বলেছেন। এসব শুধু ফিল্ম ডায়লগ নয়, ভোটের সময় উত্তেজনার ধারক ও বাহক।”
কোর্ট পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল। এদিন পুলিশ তা জমা দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, যে সব ধারায় মামলা, তার মধ্যে একটি জামিন অযোগ্য। এটি তদন্ত করবেন ইন্সপেক্টর পদমর্যাদার কোনো অফিসার। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। তাই একটু দেরি হয়েছে। এখন তদন্ত গতি পাবে।

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...