Wednesday, June 3, 2026

নতুন ভাইরাস!! এক চিনা নাগরিকের শরীরে মিলল বার্ড ফ্লুর ভয়ঙ্কর প্রজাতির খোঁজ

Date:

Share post:

করোনাভাইরাস ( Corona pandemic)পৃথিবীতে কে প্রথম ছড়িয়েছে তা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও, প্রথম থেকে আজ পর্যন্ত নিশানায় কিন্তু চিন (China)। চিন প্রাণপণে সেই তথ্য অস্বীকার করলেও সে দেশেই যে প্রথম করোনা ভাইরাসের (coronavirus infection)সংক্রমণ শুরু হয়েছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফের শিরোনামে চিন। এ বার এক চিনা নাগরিকের শরীরে বার্ড ফ্লু(new strain of bird flu) ভাইরাসের নতুন এক স্ট্রেন এর খোঁজ মিলল। যা এর আগে বিশ্বে কোন মানব শরীরে পাওয়া যায়নি। ভাইরোলজিস্ট (virologist)তথা জীবাণুবিজ্ঞানীরা জানাচ্ছেন, নতুন প্রজাতির বার্ড ফ্লু ভাইরাস সাংঘাতিক। এর সংক্রমণ ক্ষমতাও মারাত্মক। ভাইরাসটির নাম বার্ড ফ্লু (Bird Flu) বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার (Aviyan influenger) H10N3 স্ট্রেন।

পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের(jiangxi province of East chin) বাসিন্দা একজনের শরীরে বার্ড ফ্লুর এই বিশেষ স্ট্রেন থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National health commission of China) এই খবর প্রকাশ্যে এনেছে। ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই প্রথম

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে এক রোগীর কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে এই স্ট্রেন ধরা পড়েছে। মনে করা হচ্ছে পোলট্রি থেকেই এই ভাইরাস মানব শরীরে ছড়িয়েছে। যদিও চীনের সরকারি স্বাস্থ্য অধিকারের দাবি আক্রান্ত ব্যক্তি আপাতত স্থিতিশীল আছেন। ওই ব্যক্তির থেকে আর কারো শরীরে সংক্রমণ ছড়িয়েছে কিনা তারপর খোঁজ চলছে। চিনের বিশেষজ্ঞরা জানিয়েছে, জ্যান্ত পাখির থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে মাস্ক পরার নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...