Saturday, April 4, 2026

ফরাসি ওপেনের প্রথম রাত্রিকালীন ম্যাচ জিতে ইতিহাস রচনা করলেন সেরেনা

Date:

Share post:

ফরাসি ওপেনের(French Open 2021) প্রথম রাত্রিকালীন ম্যাচে স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা করলেন সেরেনা উইলিয়ামস(Serena Williams)। ম‍্যাচের ফলাফল ৭-৬(৬), ৬-২। এই জয়ের পর উচ্ছসিত টেনিস সুন্দরী।

সোমবারের ম‍্যাচে সেরেনার প্রতিপক্ষ  ছিলেন রোমানিয়ার অবাছাই ইরিনা-ক্যামেলিয়া বেগু। এই ম‍্যাচ জয় পেতে কষ্ট করতে হয় সেরেনাকে। চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে দ্বিতীয় সেটে ভয়ঙ্কর হয়ে ওঠেন সেরেনা। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন কিংবদন্তি। সেরেনার একের পর এক শক্তিশালী ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ডাউন দ্য লাইন, টপ স্পেনের জবাব দিতে ব‍্যর্থ হন  ইরিনা-ক্যামেলিয়া বেগু।

প্রতিযোগিতার জৌলুস বাড়াতে এই প্রথমবার নৈশালোকের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম‍্যাচ জিতে সেরেনা বলেন,” নৈশালোকের ম্যাচে আমার রেকর্ড কোনওদিন ভাল নয়। এই ম্যাচের প্রথম সেটেও বেগ পেতে হল। তবে এটাও সত্যি যে রোল্যাঁ গ্যাঁরোতে নৈশালোকে খেলার জন্য মুখিয়ে ছিলাম।”

আরও পড়ুন:এশিয়ান বক্সিং চ‍্যাম্পিয়নশিপে সোনা জয় সঞ্জিতের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...