Tuesday, March 10, 2026

শেষ দু’মাসে দেশে চাকরি খুইয়েছেন ২ কোটি ২৭ লক্ষ মানুষ, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ(covid second wave) ভারতকে(India) অর্থনৈতিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে। যার প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোগ করছেন প্রতিটি ভারতবাসী। এরই মাঝে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক রিপোর্ট। করোনার প্রভাব বেকারত্ব লাগাতার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতেই সম্প্রতি এক কেন্দ্রীয় রিপোর্টে দাবি করা হলো করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে এপ্রিল ও মে মাসে দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২ কোটি ২৭ লক্ষ মানুষ। বুধবার এই তথ্য প্রকাশ মেনেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি(CMIE)। ফলে করোনার জেরে দেশের অর্থনৈতিক হাল যে ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:মানুষের স্বার্থে ৬ কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চায় তৃণমূল, সঙ্গে রাজ্যসভার ভোটও

বুধবার সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় অর্থনীতির কেন্দ্রীয় মনিটরিং সংস্থা একটা রিপোর্ট প্রকাশের আনে যেখানে দাবি করা হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল ও মে মাসে ২২.৭ মিলিয়ন মানুষ চাকরি হারিয়ে বেকার হয়েছেন। শুধু তাই নয় এই রিপোর্ট পেশ করে সিএমআইইর প্রধান মহেশ ব্যাস বলেন, বর্তমানে সারাদেশের ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি চাকরি অবশিষ্ট রয়েছে। এই ৪০ কোটি মানুষের মধ্যে শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২২ কোটি ৭ লক্ষ মানুষ।

Advt

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...