Tuesday, March 24, 2026

পার্টির পর ঝুলন্ত দেহ উদ্ধার তরুণীর, তদন্তে পুলিশ

Date:

Share post:

নেতাজিনগর থানা এলাকার বাড়ি থেকে উদ্ধার এক তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে বিবাহবিচ্ছেদের পর ভাড়াবাড়িতে একাই থাকতেন তিনি।

মৃত তরুণীর নাম পূজা গায়েন। বয়স ২৬ বছর। ওই তরুণীর বাড়ি পূর্ব বর্ধমানে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বান্ধবীদের সঙ্গে বেশি রাত পর্যন্ত খাওয়া-দাওয়া সঙ্গে মদ্যপান করেন ওই তরুণী। তখন এক বান্ধবীর সঙ্গে ঝামেলা হয় তাঁর।

আরও পড়ুন-সীমানা নিয়ে বিবাদ, দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

অভিযোগ, ঝামেলার সময় ঘুমের ওষুধ খান তরুণী। এরপর তিনি দরজা বন্ধ করে দেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে নেতাজিনগর থানায় খবর দেন পূজার বান্ধবীরা। দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Advt

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...