Thursday, June 25, 2026

কৃষ্ণনগরে ‘মা’ ক্যান্টিনের উদ্বোধন করলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Date:

Share post:

এবার কৃষ্ণনগরে (Krishnanagar, Nadia)চালু হল ‘ মা’ ক্যান্টিন(inauguration of Maa canteen)। উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (minister ujjal Biswas)। নিজের হাতে এদিন তিনি সকলকে খাবার পরিবেশন করলেন। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল  কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) নির্দেশে যুব কংগ্রেসের সহযোগিতায় রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে মা ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করেছিলেন। যেখানে শুধুমাত্র ৫ টাকায় মিলবে খাবার।কোনওদিন মেনুতে থাকবে মাছ-ভাত। কোনও দিন ডিম ভাত। আবার কোনওদিন মাংস ভাত। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ হারিয়ে নিম্নবিত্ত পরিবারের মানুষজন সর্বস্বান্ত। তারা যাতে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে মূলত সেই উদ্দেশ্য নিয়েই শুরু হয় এই মা ক্যান্টিন। নদিয়ার কৃষ্ণনগরে মা ক্যান্টিন এর উদ্বোধন করতে এসে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সাহায্যার্থে এই পদক্ষেপ। আগামী দিনে আমরা যাতে আরো অসহায় ও আতুর মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, সেই প্রক্রিয়া চলছে।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...