Saturday, April 4, 2026

সীমানা নিয়ে বিবাদ, দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

Date:

Share post:

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধা পুর এলাকায়। আক্রান্ত মহিলা রাশিদা বিবি বয়স (৩০) স্বামী আবু হানিমা মোমিন (৪০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন বাকশান মোমিন, মাইনুল মোমিন, আজমুল মোমিন সহ মোট ছয় জন। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আবু হানিমা মোমিন ও প্রতিবেশী বাকশান মুমিনের পাশাপাশি তাদের বাড়ি। দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেই থাকে। আজ সকালে আবু হানিমা মোমিনের বাড়ির উপর দিয়ে বাকশান মমিনের পরিবারের লোকেরা যাতাযাত করে। সে সময় বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী মাইনুল সহ অন্যান্য সদস্যরা। ধারালো অস্ত্র দিয়ে রাশিদা বিবি ও তার স্বামী আবু হানিমা মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি করে। তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রান্তের পরিবারের তরফ থেকে ইংরেজবাজার থানা অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...