Friday, April 3, 2026

টাকার বিনিময়ে টিকা ১৮-৪৪ দের, কেন্দ্রের নীতিকে ‘অযৌক্তিক’ বলে ভর্ৎসনা শীর্ষ আদালতের

Date:

Share post:

৪৫ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিকার ঘোষণা করেছে ভারত সরকার(Indian government)। তবে কেন্দ্রের এই নিয়ম খাটছে না ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য। টাকা দিয়েই তাদের টিকা নিতে হচ্ছে। এহেন নীতি নিয়ে প্রশ্ন তুলে বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রকে(Central) তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত(Supreme Court)। জানিয়ে দেওয়া হল কেন্দ্রের টিকাকরণ নীতি ‘অযৌক্তিক’ এবং ‘খামখেয়ালী’।

করোনা পরিস্থিতি লাগাম টানতে টিকাকরণের উপরেই জোর দিয়েছে ভারত সরকার। জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকলে টিকা পেয়ে যাবেন। যদিও কেন্দ্রের এই ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছে সব মহল। সম্প্রতি এ প্রসঙ্গেই এক মামলায় টিকাকরণ নীতিতে বিস্তর গলদ রয়েছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এদিন কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত টিকাকরণের একটি সুস্পষ্ট রোডম্যাপের রেকর্ড রাখতে হবে কেন্দ্রকে।

আরও পড়ুন:কৃষ্ণনগরে ‘মা’ ক্যান্টিনের উদ্বোধন করলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

এর পাশাপাশি অর্থের বিনিময় ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ প্রসঙ্গে কেন্দ্রকে রীতিমতো ভর্ৎসনা করে আদালত জানায়, ‘বৈজ্ঞানিক ভিত্তিতে বিভিন্ন বয়সের মধ্যে অগ্রাধিকার ধরে রাখা যেতে পারে। কিন্তু আগের দু’টি পর্যায়ে বিনামূল্যে টিকা দেওয়ার পর ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টাকার বিনিময়ে টিকা দেওয়ার নীতি অযৌক্তিক ও খামখেয়ালী।’ শুধু তাই নয় আদালতের তরফে আরো জানানো হয়, ‘কোনও নীতিতে যদি নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়, তা হলে আদালত নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না।’

Advt

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...