Sunday, June 21, 2026

সম্ভবত আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধবাবু, তবে বাড়ি ফেরা হচ্ছে না এখনই

Date:

Share post:

নতুন করে আর কোনও সমস্যা দেখা না দিলে সম্ভবত আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( ex Chief minister of West Bengal Buddhadeb Bhattacharya)। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার (he is feeling well now) অনেকটাই উন্নতি হয়েছে। তাই আজ বুধবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে । যদিও  ফিরলেও বুদ্ধবাবুকে পরবর্তী সাতদিন কোয়ারান্টিনে (home Quarantine)থাকতে হবে।তবে এখনই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হবে কিনা তা নিশ্চিত নয়। সূত্রের খবর, আপাতত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন না বুদ্ধবাবু। সিআইটি রোডের একটি নার্সিংহোমে রাখা হবে তাঁকে ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে। চিকিৎসকদের তত্ত্বাবধানেই  থাকবেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠেছে , কেন এমন সিদ্ধান্ত? প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানানো হয়েছে, বাড়িতে মেয়ে একা রয়েছেন। বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী দুজনেই গুরুতর অসুস্থ। এই অবস্থায় তাঁদের দেখাশোনা করাটা বাড়িতে বেশ সমস্যাজনক। অন্যদিকে উডল্যান্ডস হাসপাতাল ব্যয়সাপেক্ষ। সেকথা মাথায় রেখেই বামফ্রন্ট সমর্থক এক চিকিৎসকের নার্সিংহোমে থাকবেন তিনি। সঙ্গে থাকবেন স্ত্রী মীরাদেবীও। এখানে থেকে দুজনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বাড়ি নিয়ে যাওয়া হবে।

বর্তমানে  বুদ্ধদেব ভট্টাচার্য ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে (he is now in bipap support)আছেন ৷ সামান্য শ্বাসকষ্ট রয়েছে। শুকনো খুসখুসে কাশি আগের তুলনায় অনেকটাই কম আছে। মঙ্গলবার অর্থাৎ গতকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশ। ফলে কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন অনেকটাই কমেছে। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে ৷ হৃদস্পন্দনের গতি মিনিটে ৬৪ ৷ গত দু’তিন ধরেই তিনি স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করেছেন। চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। ঘুম হচ্ছে পর্যাপ্ত। তাঁর রেমডেসিভিরের কোর্সও আগেই শেষ হয়েছে। তবে স্টেরয়েড চলছে এখনো। তাই সবদিক বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে ছেড়ে দিতে চাইছেন।

গত ১৮ মে বুদ্ধবাবুর করোনা(Corona positive) সংক্রমণ ধরা পড়ে। কিন্তু হাসপাতালে ভর্তি হতে চান নি। ফলে বাড়িতেই চলছিল চিকিৎসা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত মঙ্গলবার তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।

Advt

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...