Sunday, June 21, 2026

সব শিক্ষার্থীদের টিকা দিয়েই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কোভিড-১৯এর টিকা দেওয়ার পরই আবাসিক হলগুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ উচ্চ শিক্ষা দফতর।এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতির অনুমতি মিলবে ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত কোভিড-১৯-এর টিকা দেওয়া  হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্ব সভায় শর্ত সাপেক্ষে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে পরীক্ষা গ্রহণেরঅনুমতি দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়লির একাডেমিক কাউন্সিলের পরামর্শে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করতে হবে।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯-এর টিকা প্রদানের আওতায় নিয়ে আসাসহ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে। কোভিড-১৯ মহামারির কারণে ইতিমধ্যে শিক্ষার্থীদের কেরিয়ারে  যে ক্ষতি হয়েছে, তা পূরণের  জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্ষমতা অনুযায়ী একটি Recovery Plan প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে । এই Recovery Planএর একটি সাধারণ গাইডলাইন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাবে বলে জানানো হয়েছে ।

Advt

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...