Tuesday, June 23, 2026

পূর্ব মেদিনীপুরে ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কৃষিমন্ত্রী শোভনদেব

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বিবিস্তীর্ণ অঞ্চল। সমুদ্রের নোনা জল ঢুকে ক্ষতির সম্মুখীন একের পর এক মাছের ভেড়ি। মুহূর্তে মারা গিয়েছে মিষ্টি জলের একাধিক মাছ। বাঁধ ভেঙে সমুদ্রের জলে বেশ কিছু গ্রাম চলে গিয়েছে জলের তলায় ।কয়েক হাজার মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে ।
আজ বৃহস্পতিবার রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় পূর্ব মেদিনীপুরের ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ।
এদিন সকালে প্রথমে তিনি খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ।এরপর কাঁথিতে যান
। এরপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দিঘায় যান কৃষিমন্ত্রী।আগামীকাল শুক্রবার রামনগর এলাকা পরিদর্শন করবেন তিনি ।
জানা গিয়েছে, দিঘাতে শুক্রবার একটি প্রশাসনিক বৈঠক তিনি করতে পারেন। তার সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কৃষি দফতরের আধিকারিকরা।

এদিন প্রথমে খেজুরির কামারদা গ্রামপঞ্চায়েতে একটি বৈঠক করেন পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বদের সাথে।এরপর খেজুরির কন্ঠীবাড়ি এলাকায় যাতে রাস্তা সারাইয়ের কাজ দ্রুত হয়, তা, তদারকি করেন ।
পূর্ব মেদিনীপুরের ত্রাণশিবির গুলিতে ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সে কথা জানতে ত্রাণ শিবিরও পরিদর্শন করেন মন্ত্রী।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...