Tuesday, March 31, 2026

নির্দিষ্ট সময়ের জন্য বিধি মেনে রেস্তোরাঁ খোলার অনুমতি মুখ্যমন্ত্রীর, খুলবে শপিংমলও

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়েছে রাজ্য সরকার। তবে, জনস্বার্থে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ২৯ টি বণিকসভার সঙ্গে বৈঠকে নির্দিষ্ট সময়ের জন্য কোভিড বিধি মেনে রেস্তোরাঁ (Restaurant) খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। ১৫ তারিখের পর থেকে ২৫  শতাংশ লোক নিয়ে শপিংমল (Shopping Mall) খোলারও অনুমতি দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কর্মীদের টিকা দিয়ে রেস্তোরাঁ খোলা যেতে পারে।
বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে। কোভিড বিধি মেনে ৫০% কর্মী নিয়ে রেস্তোরাঁ চালানো যেতে পারে।

একইসঙ্গে ১৫ জুনের পর থেকে ২৫ শতাংশ লোক নিয়ে শপিংমল খোলার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কার্ফু- লকডাউন করিনি, কিছু বাধা নিষেধ করেছি, মানুষ সহযোগিতা করছেন”।

আরও পড়ুন:সুনীল-শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

Advt

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...