Sunday, June 21, 2026

চিনের বিড়াল- পায়রা উত্তর কোরিয়ায় করোনা ছড়াচ্ছে, তাই তাদের মেরে ফেলার নির্দেশ দিলেন কিম

Date:

Share post:

অদ্ভুত এক আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনায়ক কিম জং উন ( leader King John un)। দেশের সেনাকে কিম নির্দেশ দিয়েছেন, সীমান্ত পার করে আসা সমস্ত বিড়াল ও পায়রাকে মেরে ফেলতে হবে। তাঁর ধারণা, ওই দুটি পশু- পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস (spreading coronavirus) ছড়াচ্ছে। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চিন থেকে সে দেশে এসে করোনা ছড়িয়ে দিচ্ছে বিড়াল ও পায়রা।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি প্রথম সারির দৈনিক জানিয়েছে, তাদের দেশে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়াল তা খতিয়ে দেখতে নেমেছিল প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে নাকি রাস্তায় ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। আর তাই কিম ফরমান জারি করেছেন , চীনের সীমান্ত পেরিয়ে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকতে চায়, তা হলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়! এমনও শোনা যাচ্ছে, একটি পরিবার তাঁদের বাড়িতে বিড়াল পুষে রাখার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। সেই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। আবার কুড়ি দিন আইসোলেশনে রেখে দেওয়া হয়েছিল।

তবে কিম জং-এর এমন আদেশে ক্ষুব্ধ দেশের জনগণের একাংশ। এমনিতেই অত্যধিক পরিমাণে করোনা ভ্যাকসিন মজুত করে রাখার জন্য উত্তর কোরিয়া সমালোচনার মুখে পড়েছে। বিশ্বের বহু দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না। সেখানে প্রয়োজনের বেশি ওষুধ মজুদ করে রাখা সম্পূর্ণ বেআইনি কাজ। কিন্তু কিম কোভিড ভ্যাকসিন খুব প্রয়োজন পরলেও কাউকে দেবেন না । এ ব্যাপারে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে একাধিক দেশ।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...