Thursday, February 5, 2026

আগমনে দেরি, কেরলে আজ ঢুকতে পারে বর্ষা, বাংলায় আসতে আরো কিছুদিন

Date:

Share post:

পরিবেশ-পরিস্থিতি আবহাওয়া সব অনুকূল থাকলে ভারত ভূখণ্ডে বর্ষা প্রবেশ (monsoon season) করতে পারে আজই। অর্থাৎ কেরালে (monsoon will start from today at Kerala) বর্ষা শুরু হচ্ছে আজ থেকেই। যদিও বাংলাকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। মৌসম ভবন ( Mausam bhawan)এবং আলিপুর আবহাওয়া দফতর(Alipur weather office) জানিয়েছে, সম্ভবত ১০ জুন বাংলায় বর্ষা ঢুকতে পারে । তবে যদি আবহাওয়া অনুকূল না থাকে তবে সেই সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার কেরলে বর্ষা ঢুকবে। নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরে। আবহাওয়াবিদরা প্রথমে ৩১ মে কেরলে বর্ষা ঢোকার সম্ভাব্য দিন (Monsoon Forecast) বলে ঘোষণা করেছিলেন। দেখা যায় কেরলে বর্ষা ঢোকার সময় বেশ অনেকটাই পিছিয়েছে। যদিও এর কারণ হিসেবে মনে করা হচ্ছে সুপার সাইক্লোন ইয়াসের(super cyclone yaas) হঠাৎ আগমন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারত ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের পথে অন্তরায় সৃষ্টি করেছে ইয়াস । তাই কেরলে বর্ষা আরম্ভ হচ্ছে দেরিতে। যার প্রভাব পড়তে পারে বাংলার বর্ষার ক্ষেত্রেও। যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে আন্দামান, কেরল বা বাংলার বর্ষার আগমনের সরাসরি কোনও সম্পর্ক নেই। কখন কোথায় জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে তা নির্ভর করে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়ার গতি প্রকৃতি ও পরিস্থিতির ওপর। তাই বাংলায় কী হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। জুনে নির্ধারিত সময়ে বায়ুপ্রবাহ কেমন থাকে, সবটাই নির্ভর করবে তার ওপর।

এদিকে বাংলার মত কেরলেও গত তিন দিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি পৌঁছে গিয়েছে বর্ষা। আরও জানা যাচ্ছে, কেরল থেকে ১২ জুন বর্ষার ঢোকার কথা বাংলায়। ওড়িশায় বর্ষা ঢুকতে পারে ১৩ জুন।

Advt

spot_img

Related articles

ফের বিপর্যস্ত ব্লু লাইন মেট্রো, সপ্তাহের মাঝেই বন্ধ পরিষেবা

ফের আত্মহত্যার চেষ্টায় ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনের (Kolkata Blueline Metro) পরিষেবা। বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে...

বাংলায় বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি কংগ্রেসের: সিদ্ধান্ত নিয়ে কী বলছেন সুজন-কুণাল

বামেদের সঙ্গে গাঁটছড়া খুলে এবার বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোটে একলা চলো নীতি কংগ্রেসের। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় ও প্রদেশ...

৪৪ বছর পর বেকসুর খালাস! ১০০ বছরে মুক্তি অভিযুক্তের

৪৪ বছরের পুরনো একটি খুনের মামলায় একমাত্র জীবিত অভিযুক্তকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিল এলাহাবাদ হাই কোর্ট(Allahabad High Court)।...

বকেয়া ডিএ-জট কাটাতে উদ্যোগ, মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গড়ল রাজ্য

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে...