Wednesday, June 24, 2026

পাবলিক অ্যাকাউণ্টস বিজেপি’কেই, শীর্ষে মুকুলের নাম ভাসতেই অন্দরের ক্ষোভ তুঙ্গে

Date:

Share post:

পাবলিক অ্যাকাউণ্টস কমিটি-সহ বিধানসভার আরও মোট ১০টি কমিটি ছাড়া হচ্ছে বিজেপিকে।

প্রাথমিকভাবে জল্পনা ছিলো, এবার এই কমিটি নিজেদের হাতেই রাখতে পারে শাসকদল। কিন্তু, সেই জল্পনায় ইতি টেনে বিরোধী দল বিজেপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। বিধানসভার তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিজেপি এখনও তাদের ভাগের চেয়ারম্যানদের নাম জানায়নি। বিধানসভায় নাম জমা পড়লেই আনুষ্ঠানিকভাবে জানালেই ঘোষণা করা হবে৷ সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। বিধানসভা মোট কমিটির সংখ্যা ৪১টি৷ জানা গিয়েছে, স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হচ্ছে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে। প্রথা অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। যদিও গত বছর তা হয়নি৷ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল।
এদিকে গেরুয়া শিবিরের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। অবশ্য এই দায়িত্ব নিতে যদি তিনি রাজি হন, তবেই৷ মুকুলবাবুর স্ত্রী গুরুতর অসুস্থ৷ এই পরিস্থিতিতে তাঁকে এই প্রস্তাব দেওয়াও সম্ভব নয় বলে দলের রাজ্য নেতাদের বক্তব্য৷
রাজ্য রাজনীতিতে মুকুল এবং তাঁর পুত্রকে নিয়ে ইদানিং জোর জল্পনা চলছে৷ নানা কথা শোনা যাচ্ছে৷ ভোটের আগে থেকেই দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বাড়িয়েছেন মুকুল৷ ফাঁকটা ক্রমশই চওড়া হচ্ছে৷

ওদিকে শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা করায় কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেছে বিজেপির আদি-নেতারা৷ একাধিক বিধায়ক ওই পদ থেকে নব্য-বিজেপি শুভেন্দুর অপসারণ দাবি করেছেন৷ তাঁকে নেতা মানতে রাজি নন ৫০ শতাংশ গেরুয়া বিধায়ক ৷ আদি-লবির ক্ষোভ এতটাই যে শুভেন্দুকে ওই পদ থেকে না সরালে একাধিক বিধায়ক চরম পথেও হাঁটতে পারে বলে দলকে জানিয়েও দিয়েছেন৷ এমনিতেই শুভেন্দুকে নিয়ে দলের অন্দরে মাথাচাড়া দেওয়া ক্ষোভ সামলাতে নাজেহাল বিজেপি, ফের আর এক নব্য-গেরুয়া মুকুল রায়কে বিধানসভার সর্বাধিক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদে বসানো হলে, বঙ্গ-বিজেপি নিশ্চিতভাবেই আড়াআড়ি দু’টুকরো হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এই পরিস্থিতিতে এতবড় সিদ্ধান্ত নেওয়া বিজেপির পক্ষে যথেষ্টই ঝুঁকির৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...