Wednesday, June 24, 2026

করোনার কারণে ঘরে ফিরতে পারেনি স্বামী, অভিমানে আত্মহত্যা তরুণীর

Date:

Share post:

করোনার কারণে কত মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। তা বলে এমন ঘটনা খুব কমই শোনা গিয়েছে। করোনার কারণে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন স্বামী। দীর্ঘ কয়েক মাস ঘরে ফিরতে পারেননি। তা নিয়ে মনোমালিন্যের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসলেন বছর আঠেরোর এক তরুণী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত কুলতলির চুপড়িঝাড়া গ্রামের বাসিন্দা পুজা হালদার। বছর দুয়েক আগে সুদাম হালদার নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরই কাজের জন্য তামিলনাড়ু চলে যেতে হয় সুদামকে।

তামিলনাড়ু চলে গেলেও মাঝেমধ্যেই বাড়ি আসতেন সুদাম। কিন্তু করোনার কারণে প্রায় সব জায়গায়তেই বিধিনিষেধ চলছে। সে কারণে তামিলনাড়ু থেকে আসতে পারেননি সুদাম।  টিকিট  কেটেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শেষ বার আসা হয়নি বাড়ি। সব মিলিয়ে প্রায় ৯ মাস তিনি বাইরে। বিষয়টি নিয়ে প্রায়ই মন খারাপ করতেন পুজা।

বুধবার দুপুরেও  সুদাম-পুজা ফোনে কথা হয়। তখন সুদামকে বাড়ির ফিরতে বলেন পুজা। কিন্তু সুদাম জানিয়ে দেন, ট্রেন চালু না হলে ফিরতে পারবেন না। এরপরই আত্মহত্যার  সিদ্ধান্ত ।  রাগে অভিমানে পুজা আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...