Sunday, April 5, 2026

স্বপ্নের দৌড়: ৫২ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড শেয়ার বাজারের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,২৩২.৪৩ (⬆️ ০.৭৪%)

🔹নিফটি ১৫,৬৯০.৩৫ (⬆️ ০.৭৩%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। ধারা অব্যাহত রেখে সকল বাধা টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

গতকালের ধাক্কা সামলে বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫২০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৮২.৯৫ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,২৩২.৪৩।

আরও পড়ুন:কৈলাস বেপাত্তা, ফোন ধরেন না দিলীপ, বঙ্গের ৪ মাথাকে ফের তোপ তথাগতর

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১১৪.১৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৬৯০.৩৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...