Saturday, April 4, 2026

দায় এড়াতে এখন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ শিশিরের

Date:

Share post:

ইয়াসের (Yaas) তাণ্ডবে তাজপুরে ও সংলগ্ন এলাকায় বাঁধ পরিদর্শনে গিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এবং সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁধের টাকা যাঁরা নয়-ছয় করেছে তাঁদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন অভিষেক। বলেন, বাঁধের এই বিপর্যয় নিয়ে তদন্ত শুরুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) দলের তরফে অনুরোধ করা হবে। নাম না করে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান শিশির অধিকারী ও প্রাক্তন সেচমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) নিশানা করেন অভিষেক। এরপরেই সংবাদমাধ্যমে শিশির অধিকারী (Sisir Adhikari) তদন্তের বিষয়টাকে স্বাগত জানিয়ে পাল্টা শাসকদলের বর্তমান নেতা-মন্ত্রীদের কাঠগড়ায় তোলেন। দাঁড়াতে তৃণমূলের নিচুতলার কর্মীদের নিশানা করেছেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার বাঁধ পরিদর্শনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে যাঁদের দেখা গিয়েছে, তাঁরাই বাঁধ তৈরির মূল দায়িত্বে ছিলেন। “যাঁরা বাঁধ তৈরির বরাত দিয়েছিলেন, যে কনট্রাক্টররা কাজ করছেন সকলকেই আজ পাশে দেখতে পেলাম”।

আরও পড়ুন:শুভেন্দুকে বিরোধীনেতা মানতে নারাজ দলের ৩৪ বিধায়ক, চরম সিদ্ধান্তের হুমকি

বাঁধ ভাঙার তদন্ত হলে তাকে স্বাগত জানান ডিএসডিএ-র প্রাক্তন চেয়ারম্যান। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই শিশির অধিকারীকে ওই পদ থেকে সরানো হয়। ইয়াস বিধ্বস্ত এলাকাগুলির পুনর্নির্মাণে ডিএসডিএ-র কাজ দেখার দায়িত্ব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপরই বিতর্কের জেরে মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ায় ওই কাজ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। এই অবস্থায় বাঁধ ভাঙার তদন্তের পক্ষে সওয়াল করে পাল্টা শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শিশির অধিকারী।

কিন্তু এখন প্রশ্ন উঠছে ডিএসডিএ-র চেয়ারম্যানের দায়িত্বে তো ছিলেন শিশির অধিকারী। তাহলে তিনি ছাড়পত্র না দিলে কীভাবে এই নির্মাণের কাজ কন্ট্রাক্টর বা নিচুতলার কর্মীরা করতে পারলেন? সে প্রশ্নের উত্তর দেননি শিশির। তিনি বলেছেন, “আমরা উঁচুতলায় ছিলাম। নিচুতলার কর্মীরা এটা দেখাশোনা করেছেন। তাহলে তো এখানে কর্তব্যে গাফিলতির প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ নিচুতলার কর্মীরা কী ধরনের কাজ করছেন চেয়ারম্যান হিসেবে তা কিছুই নজরদারি করেননি শিশির।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...